Saturday, August 17, 2013

হে মালিকে মুহতারাম আস সালাম

হে মালিকে মুহতারাম আস সালাম


আস ছলাতু আস সালাম
ইয়া খলীফাতুল উমাম
জানাতে আপনায় ত্বলায়াল
হাজীর মোরা সব গোলাম।

বছর ঘুরে মাহে রমাদ্বান
আসেন নিয়ে খুশি আলীশান
খুশি জোশে জগতে উত্তাল
তাকবীর দিচ্ছে গোলাম তামাম।

নব হিলাল হলেন উদয়
দীদার পেয়ে দিওয়ানা হৃদয়
তামাম হৃদয় হলো উজালা
পেয়ে খলীফাতুল উমাম।

আয-যাহরায়ী নূরে ভরা
হাবীবী আওলাদে আপনি সেরা
মুজাদ্দিদ গগণের হিলাল
আম্মাজী উনার খোশ কারাম।

ঈদে বিলাদত রহমত বরকত
আক্বা উনার কি কহি হাক্বীক্বত
লা-মাক্বামে জামালে কামাল
হন আপনি ইলাহী আকরাম।

শাহযাদা আসেন হাবীবী নছবে
হাবীবী খুশবু ছড়ান ভবে
উনার ইশকী ফায়েযেই মালামাল
হচ্ছে সব আশিক্বীন আওয়াম

আওয়াল আখির আপনায় ইশকে
রাখুন নূরানী পলকে পলকে
চাহি আপনায় মাদানী হাল
হে মালিকে মুহতারাম।
 
-মুহম্মদ আসিফ মুহিউদ্দীন। 

সালিক-সালিকা কহি নির্ভীক

সালিক-সালিকা কহি নির্ভীক

 
বিলাদত শরীফ, জপি কোন সে ছানা-তারিফ
ঈদাইন খুশিতে, মোরা সবে হই শরীক।

আযিমী সাজে এলেন প্রথমা শাহযাদী
যাহরায়ী নাজে ভরপুর মালিকা হাদী
উনারই ছানা ছিফতের সীমানা
জানেন বারী তায়ালা সঠিক।

আযিযী শানে শানদার ঊলা শাহযাদী
হাবীবী গুণে গুণী আরাবী মাহমুদী
উনারাই শুকরানা হাবীবী নজরানা
মিলে বেহতর কহিছি ঠিক।

আহালী কিরণ ছড়ালেন নূরানী শাহযাদী
জান্নাতী সমীরণ বহালেন বিনতে মুর্শিদী
উনাতেই ইলাহী পাওয়ার ঠিকানা
এ আক্বীদায় দিওয়ানা আশিক।

আখিরী যুগে এমন আযিমী শাহযাদী
দোআলম জাগে পেয়ে, হাদিয়া সাইয়্যিদী
উনাতেই ফানা জ্বিন-ইনসানা
সালিক সালিকা কহি নির্ভীক।

আদুরী দুলালী মুর্শিদ উনার শাহযাদী
জান্নাতী গলিপথ দেখান নিখাদী
উনারই ক্বদমে মা’রিফাতের খাজিনা
অধম গোলাম কহি না অলীক।

আদবী কায়ায় মিশে থাকবো শাহযাদী
আম্মাজী মায়ায় রাখুন অনন্ত অনাদি
আহালী হাছানা চাহি দিওয়ানা
 -মুহম্মদ আসিফুর রহমান।














মজলুমের দরদী শাহযাদী পরম

মজলুমের দরদী শাহযাদী পরম


মুবারক আগমন, জান্নাতী সমীরণ
ছড়ালেন আলো, খুশবু মনোরম।

মুজাদ্দিদ মুর্শিদী সওয়ারে তাশরীফ
আলোয়ান মাগরিব হতে মাশরিক
শাহযাদী ঊলা মুবারক আগমন
কুল-মাখলুকের পাওয়া পরম।

মুযিজায়ে রসূল শাহযাদী বতুল
শাফায়াতের মূল দোআলমে অতুল
আহলান সাহলান মালিকা দোজাহান
তামাম মাখলুকের পাওয়া পরম।

মুক্তির দিশারী ঊলা শাহযাদী
তামাম মজলুমের তিনি দরদী
আখিরী যামানার সেরা রাহবার
কুল-মাখলুকের পাওয়া পরম।

মুশকিল কোশা শাহী সাইয়্যিদা
হক্বের দিশা দেখান সর্বদা
দরদমাখা উনার স্নেহের নজর
তামাম মাখলুকের পাওয়া পরম।

মুহতাজ রইব মুহব্বত গ্রহিবো
মুনাফিকী খাছলত ধ্বংস করবো
আপনারী নূরানী মাদানী ফায়েয
কুল-মাখলুকের পাওয়া পরম।

মুর্শিদী পেয়ারে ঊলা শাহযাদী
দানুন মোরে ফায়েযে ইত্তেহাদী
যদিও গাফিল অধমের দিল
তামাম মাখলুকের পাওয়া পরম।
 
-মুহম্মদ চেরাগ-ই-চিশতী। 

ইশকের বাতি জ্বলুক অনুক্ষণ

ইশকের বাতি জ্বলুক অনুক্ষণ


আহালী কিরণ, উলা শাহাযাদী পরম ধন
উনার লাগি উজাড় মম দেহ তনুমন।

রহমতের বর্ষায় ভিজি, তাশরীফ আনেন যখন
তামাম সৃষ্টির মিনতি, শুনেন করে যতন।

আজি কিযে ভেজি, হাদিয়া তোহফা এমন
আপনি ইলাহী জ্যোতি, হাবীবী মানিক রতন।

সবে সুন্নাহয় সাজি, মালিকা পেয়ে এমন
আপনার পরম প্রীতি, দানুন আপনি যেমন।

মোরা হয়েছি নাজি, নাজিয়া পেলাম যখন
আপনার ক্বদমে জান্নাতী, মিলছে মহাধন।

গোলাম বানান আজি, যোগ্যতা নাহি তেমন
আপনার ইশকের বাতি, ক্বলবে জ্বালান এমন।

অধমের ফরিয়াদ আরজি, দামানে করুন গ্রহণ
চাহিনা যুদায়ী বিরতি, চাহি ইশকের মরণ।
 
-আহমদ ইবনু আদিল।