Saturday, August 17, 2013

মজলুমের দরদী শাহযাদী পরম

মজলুমের দরদী শাহযাদী পরম


মুবারক আগমন, জান্নাতী সমীরণ
ছড়ালেন আলো, খুশবু মনোরম।

মুজাদ্দিদ মুর্শিদী সওয়ারে তাশরীফ
আলোয়ান মাগরিব হতে মাশরিক
শাহযাদী ঊলা মুবারক আগমন
কুল-মাখলুকের পাওয়া পরম।

মুযিজায়ে রসূল শাহযাদী বতুল
শাফায়াতের মূল দোআলমে অতুল
আহলান সাহলান মালিকা দোজাহান
তামাম মাখলুকের পাওয়া পরম।

মুক্তির দিশারী ঊলা শাহযাদী
তামাম মজলুমের তিনি দরদী
আখিরী যামানার সেরা রাহবার
কুল-মাখলুকের পাওয়া পরম।

মুশকিল কোশা শাহী সাইয়্যিদা
হক্বের দিশা দেখান সর্বদা
দরদমাখা উনার স্নেহের নজর
তামাম মাখলুকের পাওয়া পরম।

মুহতাজ রইব মুহব্বত গ্রহিবো
মুনাফিকী খাছলত ধ্বংস করবো
আপনারী নূরানী মাদানী ফায়েয
কুল-মাখলুকের পাওয়া পরম।

মুর্শিদী পেয়ারে ঊলা শাহযাদী
দানুন মোরে ফায়েযে ইত্তেহাদী
যদিও গাফিল অধমের দিল
তামাম মাখলুকের পাওয়া পরম।
 
-মুহম্মদ চেরাগ-ই-চিশতী। 

0 comments:

Post a Comment