Saturday, August 17, 2013

সালিক-সালিকা কহি নির্ভীক

সালিক-সালিকা কহি নির্ভীক

 
বিলাদত শরীফ, জপি কোন সে ছানা-তারিফ
ঈদাইন খুশিতে, মোরা সবে হই শরীক।

আযিমী সাজে এলেন প্রথমা শাহযাদী
যাহরায়ী নাজে ভরপুর মালিকা হাদী
উনারই ছানা ছিফতের সীমানা
জানেন বারী তায়ালা সঠিক।

আযিযী শানে শানদার ঊলা শাহযাদী
হাবীবী গুণে গুণী আরাবী মাহমুদী
উনারাই শুকরানা হাবীবী নজরানা
মিলে বেহতর কহিছি ঠিক।

আহালী কিরণ ছড়ালেন নূরানী শাহযাদী
জান্নাতী সমীরণ বহালেন বিনতে মুর্শিদী
উনাতেই ইলাহী পাওয়ার ঠিকানা
এ আক্বীদায় দিওয়ানা আশিক।

আখিরী যুগে এমন আযিমী শাহযাদী
দোআলম জাগে পেয়ে, হাদিয়া সাইয়্যিদী
উনাতেই ফানা জ্বিন-ইনসানা
সালিক সালিকা কহি নির্ভীক।

আদুরী দুলালী মুর্শিদ উনার শাহযাদী
জান্নাতী গলিপথ দেখান নিখাদী
উনারই ক্বদমে মা’রিফাতের খাজিনা
অধম গোলাম কহি না অলীক।

আদবী কায়ায় মিশে থাকবো শাহযাদী
আম্মাজী মায়ায় রাখুন অনন্ত অনাদি
আহালী হাছানা চাহি দিওয়ানা
 -মুহম্মদ আসিফুর রহমান।














0 comments:

Post a Comment