Saturday, August 17, 2013

ইশকের বাতি জ্বলুক অনুক্ষণ

ইশকের বাতি জ্বলুক অনুক্ষণ


আহালী কিরণ, উলা শাহাযাদী পরম ধন
উনার লাগি উজাড় মম দেহ তনুমন।

রহমতের বর্ষায় ভিজি, তাশরীফ আনেন যখন
তামাম সৃষ্টির মিনতি, শুনেন করে যতন।

আজি কিযে ভেজি, হাদিয়া তোহফা এমন
আপনি ইলাহী জ্যোতি, হাবীবী মানিক রতন।

সবে সুন্নাহয় সাজি, মালিকা পেয়ে এমন
আপনার পরম প্রীতি, দানুন আপনি যেমন।

মোরা হয়েছি নাজি, নাজিয়া পেলাম যখন
আপনার ক্বদমে জান্নাতী, মিলছে মহাধন।

গোলাম বানান আজি, যোগ্যতা নাহি তেমন
আপনার ইশকের বাতি, ক্বলবে জ্বালান এমন।

অধমের ফরিয়াদ আরজি, দামানে করুন গ্রহণ
চাহিনা যুদায়ী বিরতি, চাহি ইশকের মরণ।
 
-আহমদ ইবনু আদিল। 

0 comments:

Post a Comment