মেছালহীন মালিকা
সাত আসমানে খুশির ফোয়ারা বহিছে
সেই খুশির-ই ছহিবা যমীনে এসেছেন
খুশি খুশি আসমানবাসী
খুশি খুশি যমীনবাসী
আশিক আশিকা প্রতিজন, উজাড় করে তনুমন
তাকবীরে তুলে অবিনাশী গর্জন
তাশরীফ এ মাদানী শামসী।
তলায়াল তলায়াল ইয়া আশরাফুল হিলাল
মেছালহীন মালিকা বেমেছাল।
দিল ভরে ভালবাসি।
ক্রন্দন ও আনন্দিত, ঘ্রাণহীন ফুল সুরভিত
দোজাহান হয় আরো আলোকিত
হাদিয়া পেয়ে আরশী।
নাজ নিয়ামতের মালিকা, দিন তা মোদের সদকা
তামাম সৃষ্টি আপনাতে ঝুঁকা
ইয়া মালিকা আরশ কুরসী।
দিশেহারা নারী, ফিরে পায় নাজাতের তরী
আপনায় পেয়ে মিটে আহাজারী
আপনি হাদী অবিনাশী।
হাক্বীক্বতে বিশ্বহাদী, মালিকা ছানী শাহযাদী
আপনার যিকির অনন্ত অনাদি
রহেন পাক জাত উনাতে মিশি।
পাক ক্বদম কমল জোড়া, চুমিতে আত্মহারা
রেযার রাজি পেতে পুরা
আশিকা রয়েছে বসি।
চেরাগ-ই চিশতী, আপনার স্নেহের অতি
এই আক্বীদায় বাড়ে ইশকের জ্যোতি
নিছবত চাহি দিবানিশি।
মুহম্মদ চেরাগ -ই- চিশতী, চট্টগ্রাম।
0 comments:
Post a Comment