Tuesday, July 30, 2013

ধরায় এলেন

ধরায় এলেন

কে কে কে ঐ গগণ হতে
ছড়ায়ে নূরের নুসরাত
ধরায় এলেন ফের জাগাতে
ইলাহীর উচ্চ উলফাত ॥

হায় কোন সে আসমানের
আ’যীমী উজ্জল সিঁতারা
কোন সে কানন হতে
এলেন নূরের ঐ টুকরা ॥

যে রওনকে আধারী ধরা
নূরের আলোয় আলোকময়
সেই নূরের তাশরীফে কেটেছে খরা
জেগেছে ঈমান বিশ্বময় ॥

উনার শাহী মীলাদের গুঞ্জন
আসমান হতে যমীনে
মেশক আম্বর গোলাপ চন্দন
পাক সুবাস দোজাহনে ॥

কোটি কোটি প্রাণ হুর-মালায়িক
কাতারে কাতরে খাঁড়া
যমীনপর রাখছেন কোন্ সে আযীমী
ক্বদম কমল জোড়া ॥

দ্বিখণ্ডিত চাঁদ জোড়া লাগে
বুঝি পহেলা শাওওয়ালে
তাইতো ঈদাঈন খুশি আজ
ইতমিনন কায়িনাত মালামালে ॥

ক্বায়িম-মাক্বামে আপনি পাক
যাহরা আলাইহাস সালাম
শাহযাদী আউয়াল ত্বলায়াল ত্বলায়াল
আস্সালাম. আস্সালাম. আস্সালাম ॥
আস সাফ্ফাহ মামদূহ ক্বিবলার
হুবহু এক নকশা
উম্মুল উমাম আম্মাজী ক্বিবলার
পূর্ণ নূরের হিসসা ॥

তিনি হন জান্নাতী জালওয়া
যাহরায়ী কুরবতে শানদার
নূর নবীজীর সেরা হাদিয়া
তামাম সৃষ্টির রাহবার ॥

বিশ্বের তামাম নারী সমাজ
ফিরে পায় দুনো কূল
পর্দা-পুশিদায় ঢাকে লাজ
পেয়ে ইলাহী বতূল ॥

নূর হাবীবজীর কুবরা যাহরা
ফের এলেন এ ধরায়
হাবীবজীর ন্যায় উম্মাহকে রাখেন
রাখেন আপন মমতায় ॥

পহেলা শাওওয়ালে পেয়ে এমন
নূরানী আ’যীমী মালিকা
ঈদাঈন খুশির ঈদী নিতে
হাজিরান সালিক-সালিকা ॥
 
ইমামুল উমাম আলাইহিস সালাম
উনার আওলাদ প্রথমা
অনন্তকালের গোলামী দানুন মোরে
ইয়া মালিকায়ে আ’যীমা ॥
 
 মুহম্মদ আসিফুর রহমান, চট্টগ্রাম।

0 comments:

Post a Comment