Tuesday, July 30, 2013

শানে নূরী শাহযাদা

শানে নূরী শাহযাদা


শানে নূরী শাহযাদা
বলুন সবাই মারহাবা
নূরী আক্বা শাহযাদা ॥

নূরী মামদূহর নূরে আসেন
কাওনাইনে শাহযাদা,
৯ সিয়ামে তাশরীফান
মারহাবা হো মারহাবা ॥

মামদূহ ও আম্মাজী শানে
জানাই মুবারকবাদ মোরা,
মাদানী রফরফে চড়ে
এলেন নূরী শাহযাদা ॥

মাগরীব হতে মাশরিকে
উড়ান খিলাফতি ঝাণ্ডা,
শাহী বোরাকে চড়ে
বাতিল নাশেন শাহযাদা ॥

নূরী দীদার দিয়ে করেন
মু’মিনের দিলকে জিন্দা,
দ্বীন ইসলাম জিন্দা রাখতে
আক্বা খলীফায়ে যামানা ॥

ছলাতু সালাম দায়িমান
জানাই হে আক্বা ক্বিবলা,
দায়েমী মি’রাজে রাখুন
হে মুর্শিদী শাহেন শাহ
হে মুর্শিদী গুলে লালা ॥
 
-মুহম্মদ আসিফ মুহিউদ্দীন 

0 comments:

Post a Comment