Tuesday, July 30, 2013

মুবারক হো মালিকায়ে ছানী

মুবারক হো মালিকায়ে ছানী


মুবারক হো মালিকায়ে ছানীয়ে কিবলাজান
ছলাতু সালাম জানাই দিল হতে সব আশিকান

গাছ গাছালী ভরে ফুলে
পাখ পাখালী সুর তোলে
মালিকার মীলাদ পড়ে
শোকর করে অফুরান

আশিকান সব মনে মনে
মুরিদান সব জনে জনে
সুলত্বানার মীলাদ পড়ে
গোলামী চায় দায়িমান

চন্দ্র সূর্য নিচ্ছে কিরণ
গ্রহ তারার বসে মিলন
সাইয়্যিদার মীলাদ পড়ে
নব জযবায় আলীশান

সাত আসমানে সাত যমীনে
কাতার বাহার প্রতিক্ষণে
শাহী শানে মীলাদ পড়ে
জানায় আপনার শান

লখতে জিগারে আক্বা উমাম
নয়নের মণি উম্মুল উমাম
শানে সদা মীলাদ পড়ে
খোদার তামাম সৃষ্টি প্রাণ
 
-মুহম্মদ আসিফ মুহিউদ্দীন। 

0 comments:

Post a Comment