গোলামে শাহযাদার আরজুখানা
আবে হায়াত জোটেনি নসিবে
মোর হায়াত যায় ফুরিয়ে
কবে হবো গোলামে শাহযাদা
আমার মামদূহতে লয় হয়ে।
ইয়া আক্বা মিছদাকে রসূল
দেখুন আশিক কত ব্যকুল
হতে খাদিম শায়েখযাদা
দিন তা আমায় বানিয়ে।
শেষ হবে কি পথ চলা
দিলটা দিদার পেতে উতালা
দায়েমী দিদারে সদা সর্বদা
রাখুন নূরী মামদূহ আলয়ে।
হাবীবী কাননের শাহী ফুল
আপনি এমনি মাদানী মকবুল
তামাম সৃষ্টি আপনাতে ঝুকা
খিদমতের তরে রয় দাঁড়িয়ে।
আক্বা আপনি ছহিবে ছমাদ
হতে দিয়েননা মোরে বরবাদ
চাহি না বরবাদি না যুদা
আমায় রাখুন নিজ আশ্রয়ে।
ইয়া ছহিবে কদরে মতলক
বাঁচবো না আপনি বিনে এক পলক।
পান করান ইশকী সুধা
রাখুন আপন দামানে জড়ায়ে।
জখমে ভরা মোর দিলখানা
দেখাবো শানে হয়ে দিওয়ানা
আরজু জানাই পড়ে ক্বাছিদা
গোলামীর খাতায় দিন নাম লিখিয়ে।
-ছলেহা আহমদ, চট্টগ্রাম।
0 comments:
Post a Comment