Tuesday, July 30, 2013

হাবীবী ইশকের জমজম

হাবীবী ইশকের জমজম


সরকারে দো’আলম
পাঠালেন ছানী মুজাদ্দিদ আ’যম
দেখে উনার তাশরীফি করম
চমকে উঠে তামাম আলম।

সরওয়ারে আলম শাহযাদা
আসেন নিয়ে হাবীবী সুধা
খইরে ক্বাছির আপনি পরম
হাবীবী ইশকের মাদানী জমজম।

হাজিরান সবে খুঁজে মওকা
জিয়ারত লভিতে আক্বা নূরকা
আহা চুমিতে মুবারক ক্বদম
দাঁড়িয়ে যেন পুরা আলম।

সুন্নাহ রঙ্গে রঞ্জিত
খিলাফত কায়িমে হন মনোনীত
মাদানীউল আরাবীর করম
মিটান তাগুতী রেওয়াজ রসম।

আহলান-সাহলান শাহযাদাজান
যাহরায়ী বাগের নূরানী রায়হান
আরশ কুরশি লৌহ কলম
আপনার ছানায় জনম জনম।

আক্বা খলীফাতুল উমাম
আমরা সবে উনার গোলাম
কাফির-মুশরিক বাতিলের যম
আক্বা ছানী মুজাদ্দিদ আ’যম।

মুজাদ্দিদ মুর্শিদী রুহী
আপনার শান মান কি কহি
ওরাউল-ওয়ারা মাক্বামে হরদম
বিরাজ করেন, ইলাহী কসম।

শাহনাওয়াসীদ্বয়ের শাহী মামা
উনাদের উছীলায় করুন ক্ষমা
দো’জাহানে দানুন নজর করম
গুনাহগারের রাখুন লাজ-শরম।

লখতে জিগারে আম্মাজী
তামাম মাখলুকের শুনেন আরজি
আপনার গোলামী চাহে অধম
আপনার তরেই মম জনম।
 
-মুহম্মদ আসিফ মুহিউদ্দীন। 

0 comments:

Post a Comment