Tuesday, July 30, 2013

অনন্ত বেশুমার নজরে আপনার

অনন্ত বেশুমার নজরে আপনার


আপনার নূর-এ তূর পাহাড়
জ্বলে পুড়ে হয়েছিলো অঙ্গার
সেই আপনি পূর্ণ নূরে
ধরায় তাশরীফ আনেন শানদার।

আক্বা শাহযাদা আক্বা
দানুন মোদের মওকা
আপনার নূরে চমকাবো
আপন তাকদীর সবার।

হাবীবী নূরুন আলা নূর
আক্বা মোদের শাহযাদা হুযূর
সেই নূর সৃষ্টি হলো তামাম
বারে ইলাহী উনার।

আপনার নূর-এ হিসসা নিয়ে
চন্দ্র-সূর্য আজো চমৎকার।
সেই আপনি পূর্ণ নূরে
ধরায় আসেন হয়ে রাহবার।

জিবরীল আমীন হাবীবী দীদার
পেয়েছিলেন চব্বিশ হাজার বার
সেই কারণে আজো তিনি
ফেরেশতা কুল উনাদের সরদার

আহা চব্বিশ হাজার বার নয়
অধম চাহি অনন্ত বেশুমার
শাহযাদা দায়েমী দীদারে থাকবো
নূরী ক্বদমে হয়ে বেকারার।

লৌহ মাহফুযে লিখা আপনারী নাম
সীমাহীন জানি আপনার মাক্বাম
সেই কারণে আপনার স্মরণে
দুই জাহানে হচ্ছি উদ্ধার। 
 
-চেরাগ-ই চিশতী, চট্টগ্রাম।

0 comments:

Post a Comment