Tuesday, July 30, 2013

মাক্কী-মাদানী জোড়া মালা

মাক্কী-মাদানী জোড়া মালা

ছড়ায়ে মাদানী আলোর বন্যা
লাখো-কোটি চাঁদের জ্যোৎস্না
হাবীবী নসবে আসেন
শাহ নাওয়াসী দুইজনা।

ইস্তিকবাল করেন স্বয়ং ইলাহী
মুস্তফাজী করেন ছানাখানী
দানেন এক জোড়া হাদী
নাই উনাদের তুলনা।

ইশকে উনাদের মাতোয়ারা সবে
খুশির জোয়ার লেগেছে ভবে
তামাম সৃষ্টি ছলাত-সালাম
পড়ছেন হয়ে দিওয়ানা।

ইহকালে মোরা আছি যেমন
পরকালে চাহি থাকতে তেমন
গোলামী করান মোদের যেমন
চাহেন শাহী নানা।

ইছলাহী দানেন উম্মায় নিরালা
মামদূহী ইশকে করেন উজালা
মাক্কী-মাদানী জোড়া মালা
ইলাহী নূর এ অনন্যা।

ইনসাফ ইহসান উজ্জ্বল নক্ষত্র
আপনাদের প্রভাব রহে সর্বত্র
খিলাফত উনার জোড়া ক্ষেত্র
আহালী পাক হাসানা।

ঈদে বিলাদতে ঊনত্রিশে শা’বান
এলেন জোড়া জান্নাতী মেহমান
জানাই আহলান-সাহলান
হয়ে অধম ফানা।
 
-মুহম্মদ আসিফ মুহিউদ্দীন। 

0 comments:

Post a Comment