মোদের ছানিয়ে সুলতানা
ইয়া রাব্বানা, ইয়া রাব্বানা
আমায় বানান মাহবুবা
ওলীর দিওয়ানা।
ঊনিশে রবীউছ ছানী
দোআলমে খুশির বন্যা
খুশির বন্যায় ভাসান সব
মোদের ছানীয়ে সুলতানা।
জান্নাতী জৌলুস জাহানে
আনিলেন গুলে মুবীনা
খোদ ইলাহী হাদিয়া দেন
সালিক-সালিকার মালিকানা।
ইয়া শাহযাদীয়ে ছানী
শাহী মালিকায়ে অনন্যা
ওলী-গাউছ আপনার রুরূদ
পড়তে পড়তেই ফানা।
জালালী জালওয়ায় আপনি
মুর্দাকে বানান মাস্তানা
ওয়রাউল ওয়ারা আপনার শান
দিলেন খালিক্ব সুবহানা।
নূরে ইয়াজদানী মালিকা
মাহবুবায়ে নূরে মদীনা
মাহবুবী গোলাম বনিবার
অধমের চির তামান্না।
শাহযাদী ছানীর মেহেরবানী
এতোই আযীমী ছামানা
তামাম ওলীর মাঝে বিরল
আপনি হাবীবা একজনা।
মুহম্মদ আসিফ মুহিউদ্দিন
0 comments:
Post a Comment