Tuesday, July 30, 2013

খোশ আমদেদ ইয়া আম্মাজান

খোশ আমদেদ ইয়া আম্মাজান


ছল্লু আলা শাহে জাহানা
কুল-কায়িনাতের আম্মাজান
আজি আপনার শিহরিত মীলাদ
কাউছার লুফে হাজিরান।

ইয়া সাইয়্যিদাতুন নিসা
দো’জাহানের / অনন্তকালের আম্মাজান
খোশ আমদেদ মুবারকবাদ
জিন্দাবাদ আবাদুল আবাদান।

যাওযাতু মুজাদ্দিদে আ’যম করে
আপনার সৃজন আলিশান
মাহে রবীউল আউওয়াল উনার
৭ই শরীফ তাশরীফ সুমহান।

পেয়েছি খলীফাতুল উমাম
পেয়েছি সাইয়্যিদাতাল উমাম
পেয়েছি নাকীবাতুল উমাম
পেয়েছি নিবরাসাতুল উমাম
তাশরীফে ধরায় আম্মাজান।

আপন মায়ের চেয়ে আপন
উম্মুল উমাম আম্মাজান
জান ও মাল থেকে আপন
আম্মা হুযূর ক্বিবলাজান।

মহীয়ান গরীয়ান আম্মাজান
আমরা যে আপনারই সন্তান
মাতৃ-মায়ায় রেখে বানান মোদের
গোলামে আহলে মামদূহজান।

ইয়া উম্মাল মুরীদিন
মুরিদকুলের আপনি জানের জান
আপনার শানে দিতে লহু
প্রস্তুত তামাম আমীল আনজুমান।
 
-মুহম্মদ চেরাগে চিশতী। 

0 comments:

Post a Comment