Tuesday, July 30, 2013

শাহযাদী ছানী- নূরে নূরানী নূরী তাশরীফে- ধন্য ধরনি

শাহযাদী ছানী- নূরে নূরানী
নূরী তাশরীফে- ধন্য ধরনি


ধরার বুকে শাহী রৌনকে
সাইয়্যিদা শাহযাদী ছানী
দয়া দানিতে তাশরীফ আনেন
ওই মাহে রবীউছ ছানী।

রবীউল আউয়াল রবীউছ ছানী
আহা কতই না পাশাপাশি
হাক্বীক্বত ইহার নূরী বিলাদত
রহমত বরকত অফুরানী।

মাহে রমাদ্বান-শাওওয়াল শরীফ
শাহযাদাজান ও শাহযাদী উলা
শাহী মহল উজাল করে
তাশরীফ আনেন মোরা জানি।

আম্মাজী ক্বিবলার শাহী মণিহার
গুলে মুবিনা মালিকায়ে ছানী
বেহায়া-বিদয়াত করতে কুপোকাত
তাশরীফান সাইয়্যিদায়ে রমনি।

শাহী জৌলুসে খুশি করছে
তামাম আশিকান গোলামান
বিলাদতী খুশির মিলাদ শরীফে
দিচ্ছে সবাই তাকবীর ধ্বনি।

শাহী মেহমান হতে অধীর সবে
নিতে সদকা গোলামীর নাজ
কহে বারবারে ব্যাকুল চিত্তে
করুন মোহতাজ হে নূরে মাদানী।

মামদূহ আহাল পাকে মধ্যমণি
ক্ষমা দয়াতে অতি মেহেরবান
আবাদুল আবাদের গোলামী দানুন
হে আশিকানের হৃদয়মণি।
 
মুহম্মদ আসিফ মহিউদ্দিন 

0 comments:

Post a Comment